প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১১:০৪ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ১১:০৬ PM

আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ‘৭১ মঞ্চ’ নামের প্ল্যাটফর্মের ব্যানারে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জেড আই খান পান্না লিখেছেন, “৭১ মঞ্চের নামে আমার ও ড. কামাল হোসেনের নাম যুক্ত করে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়।”
এই মন্তব্য তিনি দিয়েছেন লেখক তসলিমা নাসরিনের একটি ফেসবুক পোস্টের পর, যেখানে তিনি ড. কামাল হোসেন ও জেড আই খান পান্নার ছবি পোস্ট করে লিখেছিলেন, “ড. কামাল ও মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার নেতৃত্বে ৩২ নম্বরে শোক মিছিল হবে, স্বাধীনতার পক্ষে যারা আছেন সবাই প্রস্তুত থাকুন।”
এর আগে, ৫ আগস্ট মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার জন্য ‘৭১ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করা হয়।
প্ল্যাটফর্মটিতে মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্মের প্রতিনিধি ও শিক্ষার্থীরা যুক্ত রয়েছেন। এর সমন্বয়ক হিসেবে আছেন বীর প্রতীক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।
স্বদেশ প্রতিদিন/ আরএফ