প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:৫২ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সৌদি আরবের আল নাসর ক্লাব প্রাক মৌসুমের প্রীতি ফুটবল ম্যাচে রিও অ্যাভেকে বড় জয় উপহার দিয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) পর্তুগালের আলগার্ভে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর ৪-০ গোল ব্যবধানে রিও অ্যাভেকে পরাজিত করে।
ম্যাচের ১৫ মিনিটে মোহামেদ সিমাকানের গোলে এগিয়ে যায় আল নাসর। ৪৪ মিনিটে রোনালদো দুর্দান্ত এক শটে গোলরক্ষক সেজারি মিসটেকে পরাস্ত করে দলকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন।
বিরতির আগে ২-০ গোলে এগিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে রোনালদো তৃতীয় গোলটি করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান।
পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪-০ গোলে আল নাসর জয়ী হয়।
আগামী রবিবার স্পেনে আলমেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আল নাসর। এর আগে গত সপ্তাহে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে জয় লাভ করে তারা, যেখানে রোনালদো গোল করেছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ