বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ছাত্র বিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স      ● রুশ অ্যান্টি-প্লেগ ল্যাবে কর্মীর মৃত্যু, তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র      ● যশোরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক আটক      ● যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ অনুষ্ঠিত      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের প্রাণহানি      ● প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা      ● বড় প্রকল্পে জলবায়ু পরিস্থিতি বিবেচনা জরুরি: পরিবেশমন্ত্রী      ● যবিপ্রবিতে “যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত      ● ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২      ● বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা      ● এমআই কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ      ● ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা      
তারেক রহমানের বিচার দাবি করা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:৪৯ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ১০:৫৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য ও আলোচিত শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু।  সম্প্রতি তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবি করে আলোচনায় এসেছিলেন তিনি।

আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগের দিন বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় র‍্যাব-৪-এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তার নাজমুল আশুলিয়ার জামগড়ার বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে। তিনি আশুলিয়া থানা শ্রমিক লীগের সাবেক প্রচার সম্পাদক এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ইমু দীর্ঘদিন ধরেই গোপনে ক্ষমতাসীন দলের পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রেখে চলেছিলেন। পলাতক আওয়ামীপন্থি একাধিক নেতার সহায়তায় তিনি বিভিন্নভাবে অর্থ ও লোকবল পাচ্ছিলেন।

গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, ইমু শুধু শ্রমিক লীগে নয়, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

তার একটি ফেসবুক ভিডিও ভাইরাল হয়, যেখানে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি। ভিডিওতে ইমুকে বলতে শোনা যায়, ‘গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়া লন্ডনে লুকিয়ে আছে। তাকে দেশে এনে বিচার করতে হবে। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। তাদেরও এনে ফাঁসি কার্যকর করতে হবে।’

ভিডিওটি ভাইরাল হতেই তিনি আবারও আত্মগোপনে চলে যান।

আশুলিয়া থানার ওসি জানান, ছাত্র-জনতা হত্যার মামলার আসামি হিসেবে র‌্যাব তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   নাজমুল হক ইমু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close