বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা
প্রতিনিধি, বগুড়া
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম

বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল ঈদগাহ মাঠসংলগ্ন বিশ্বরোড এলাকার একটি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত সাজ্জাদ শাজাহানপুর উপজেলার আবেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, মাছ ধরার জন্য মঙ্গলবার রাতে তিনি ওই এলাকায় গিয়েছিলেন। বুধবার সকালে জমির মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে মাছ ধরার ফালি, একটি ব্যাগে কিছু মাছ ও একটি টর্চলাইট পাওয়া যায়। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়েই সেখানে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহের প্রথম দৃশ্যমান আলামত দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্বদেশ প্রতিদিন/এস পি

আরও সংবাদ   বিষয়:  বগুড়া   জেলে   সাজ্জাদ আলী   লাশ উদ্ধার   মাছ ধরা   সদর থানা   ময়নাতদন্ত  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close