বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২
প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও বালিয়াটির চর-ভাটারা (ঋষিপাড়া) এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম কাউন্নারা এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে মো. আব্দুর রশিদ (৩৫) এবং বালিয়াটির চর-ভাটারা ঋষিপাড়া এলাকার ঝন্টু মনিদাসের স্ত্রী প্রভাতী রানী মনিদাস (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে পশ্চিম কাউন্নারা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, এসআই সুলতানের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে চর-ভাটারা ঋষিপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে ১০ লিটার দেশীয় মদসহ প্রভাতী রানী মনিদাসকে গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পুলিশের নিরলস প্রচেষ্টায় সাটুরিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।’




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close