শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে ইলিশের আমদানি বেড়েছে, কমেছে দাম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:৪৩ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ৯:৪৫ PM

চলতি মৌসুমে দক্ষিণাঞ্চল থেকে ইলিশের আমদানি বেড়ে যাওয়ায় চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরেছে চাঞ্চল্য। প্রতিদিন গড়ে ৪০০ মণ ইলিশ আসছে ঘাটে। এতে করে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, দামও কিছুটা কমেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, আড়তজুড়ে ইলিশের ব্যস্ততা। দীর্ঘদিন পর বড় একটি ট্রলার থেকে বিভিন্ন সাইজের ইলিশ নামানো হচ্ছে। পাইকারি থেকে খুচরা- সব স্তরেই বিক্রি হচ্ছে ইলিশ।

মৎস্যঘাটের প্রায় ৪০টি আড়তের সামনেই দেখা গেছে ইলিশের স্তুপ। হাকডাকে জমজমাট বিক্রি চলছে।

আগে এক কেজির বেশি ওজনের ইলিশের প্রতি কেজি দাম ছিল ৩ হাজার টাকা। এখন তা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। মাঝারি ইলিশ (৭০০–৮০০ গ্রাম) পাওয়া যাচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ থেকে ৮০০ টাকা দরে। ছোট সাইজের ইলিশ (২০০–২৫০ গ্রাম) প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকা।

পালপাড়ার বাসিন্দা লিটন খান জানান, মাঝারি সাইজের ইলিশ কম, ছোট আর বড় সাইজের বেশি। দাম কিছুটা কমলেও এখনো অনেকের নাগালের বাইরে।

পাইকারি ব্যবসায়ী সুলতান মাহমুদ বলেন, ‘পদ্মা-মেঘনার এক কেজি ওজনের ইলিশ বিক্রি করছি ২ হাজার ৬০০ টাকায়। হাতিয়ার মাছ খুচরায় বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়।’

ব্যবসায়ীরা বলছেন, চলমান আমদানি অব্যাহত থাকলে আগের লোকসান কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন।

চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন, ‘আগে এক আড়তেই দিনে ৪০০ মণ ইলিশ বিক্রি হতো, এখন পুরো ঘাট মিলিয়ে সেই পরিমাণ মাছ আসছে। তবে গত কয়েক দিনে আমদানি কিছুটা বেড়েছে। এটা ইতিবাচক।’

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ‘বর্ষা মৌসুমে ইলিশের প্রাপ্যতা বাড়ে। আশা করি স্থানীয় জেলেরা ভালো মাছ পাবে এবং বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close