বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানের অশান্ত প্রদেশে মোবাইল ডেটা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অশান্ত প্রদেশ বেলুচিস্তানে তিন সপ্তাহের জন্য মোবাইল ফোনের ডেটা সেবা স্থগিত করা হয়েছে। দেশটির একাধিক কর্মকর্তা রয়টার্সকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া বিচ্ছিন্নতাবাদী হামলার প্রেক্ষিতে বিদ্রোহীদের মধ্যে যোগাযোগ বন্ধ করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়। 

খনিজসম্পদ সমৃদ্ধ এই প্রদেশের সম্পদ থেকে লাভের বৃহত্তর অংশ দাবি করা বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা সাম্প্রতিক মাসগুলোতে আক্রমণ বাড়িয়েছে। বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনীর উপর একের পর এক হামলা হচ্ছে। ফলে সন্ত্রাসবাদ নির্মূলে গোয়েন্দাভিত্তিক অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বুধবার রয়টার্সের দেখা এক আদেশে সরকার জানিয়েছে, এই প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই মাসের শেষ পর্যন্ত পরিসেবাগুলো স্থগিত রাখা হবে। চীনের গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এ প্রদেশে অবস্থিত।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ আজ শুক্রবার (০৮ আগস্ট) বলেছেন, এই পরিসেবা স্থগিত করা হয়েছে কারণ তারা (জঙ্গিরা) সমন্বয় এবং তথ্য ভাগাভাগির জন্য এটি ব্যবহার করে।

কর্মকর্তারা জানান, পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে ৮.৫ মিলিয়ন মোবাইল ফোন গ্রাহক রয়েছে। অঞ্চলটি আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী। তবে এটি জনবহুল নয়। ২৪ কোটি জাতীয় জনসংখ্যার মধ্যে মাত্র ১ কোটি ৫০ লাখের বাস এ প্রদেশে।

উল্লেখ্য, বেলুচিস্তান একটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল প্রদেশ, যা আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এই প্রদেশের স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবির আওয়াজ উঠছে। বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও, এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র। এজন্য এই প্রদেশের সশস্ত্র গোষ্ঠী বিএলএ (বেলুচ লিবারেশন আর্মি) প্রায়ই হামলা চালিয়ে থাকে। 

তারা অভিযোগ করে যে, চীনসহ অন্য বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, অথচ বেলুচিস্তানের সাধারণ জনগণ অত্যন্ত দরিদ্র।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   ইন্টারনেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close