শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনে গণমাধ্যমসহ সবার ড্রোন ওড়ানো নিষেধ: নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি, প্রার্থী, এজেন্ট কিংবা গণমাধ্যমও ড্রোন বা কোয়ার্ডকপ্টার উড়াতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপরও কঠোর নিষেধাজ্ঞা থাকবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “আমরা এআই অপব্যবহারের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছি। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যালইনফরমেশন—এই তিনটি বিষয় এআই ব্যবহার করে ছড়ানোর প্রবণতা বেশি। বিশেষ করে ডিসইনফরমেশন, অর্থাৎ অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো, নির্বাচন প্রক্রিয়া বা প্রার্থীকে হেয় করার জন্য ভয়েস ক্লোন, ভুয়া ভিডিও বা অডিও তৈরি—এসব প্রতিরোধে আচরণবিধি সংযোজন করা হয়েছে।”

তিনি জানান, শুধু রাজনৈতিক দল ও প্রার্থীরা নয়, দেশ-বিদেশের বিভিন্ন পক্ষও এ ধরনের কাজ করতে পারে। এসব প্রতিহত করতে ইতোমধ্যে একটি কমিটি কাজ শুরু করেছে। তবে ইসি চেষ্টা করবে কোনো সেবা বা প্ল্যাটফর্ম সীমিত না করেই নির্বাচন সম্পন্ন করতে।

ড্রোন ব্যবহারের বিষয়ে তিনি বলেন, “ড্রোন বা কোয়ার্ডকপ্টার কোনো প্রার্থী, এজেন্ট বা ব্যক্তি ব্যবহার করতে পারবে না। প্রয়োজনে ইসি নিজেই ব্যবহার করবে। গণমাধ্যমও পারবে না, কারণ কোনটা আসল গণমাধ্যম আর কোনটা নয়, তা নির্ধারণ করা কঠিন।”

সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা চাই ব্যবহার করতে, তবে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। বিদ্যমান ক্যামেরা নেটওয়ার্ক ইন্টিগ্রেশনের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   নির্বাচন কমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close