প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৫:৫৬ পিএম

কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ জন দালালকে আটক করেছে র্যাব-১৫। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্য রোধে এই অভিযান পরিচালনা করে র্যাব-১৫।
র্যাব-১৫ দৈনিক স্বদেশ প্রতিদিনকে জানিয়েছে, ‘সম্প্রতি পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এই দালাল চক্রগুলো সহজ সরল মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে এবং সরকারী সেবা প্রদান প্রক্রিয়ায় বাঁধা সৃষ্টি করছে। পাসপোর্ট করতে আসা আবেদনকারী এবং চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীদের কাছ থেকে এই চক্রগুলো অবৈধভাবে অর্থ আদায় করে আসছে। এতে একদিকে যেমন মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে র্যাব মহাপরিচালকের নির্দেশে ও অধিনায়ক র্যাব-১৫ এর সার্বিক তত্ত্ববধানে র্যাব-১৫ সিপিএসসি এর কোম্পানী কমান্ডার মেজর-মো. নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল ও র্যাব ফোর্সেস এর নির্বাহী ম্যাজিস্ট্রেট-আবু হাসান যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার দালাল চক্রের সদস্যরা হলেন- কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনাপাড়া এলাকার বাসীন্দা মোস্তাক হোসেনের ছেলে মো. নুরু উদ্দিন (২৭), কক্সবাজার সদরের বৌদ্ধর খোলা এলাকার বাসীন্দা মকতুল হোসেনের ছেলে আবুল বাশার (৫১), সদরের খরুলিয়া এলাকার বাসীন্দা আলঙ্গ বড়ুয়ার ছেলে বিপ্লব বড়ুয়া এবং মহেশখালীর ঘোরাকঘাটার বাসীন্দা খোকার ছেলে পলাশ (৪২)।
স্বদেশ প্রতিদিন/এমএম