বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হত্যা-অস্ত্রসহ ১৫ মামলার আসামি আমজাদ গ্রেপ্তার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৩:১৯ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ৪:১৩ PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী আমজাদ হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় উপজেলার মাথাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ।

গ্রেপ্তারকৃত আমজাদ মাথাভাঙ্গা গ্রামের মোজাফফর ব্যাপারীর ছেলে।

তিনি জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আমজাদের বিরুদ্ধে হত্যা, নারী ও শিশু নির্যাতন, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলায় আদালতের পরোয়ানাও রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিগত সরকার আমলে রাজনৈতিক নেতাদের আশ্রয়ে থেকে আমজাদ এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়। রাজনৈতিক পটপরিবর্তনের পর, গত বছর ৫ আগস্ট সে এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। আজ রাতে সে গোপনে এলাকায় ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘গ্রেপ্তার আমজাদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হত্যা   আসামি   আমজাদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close