সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
দিনাজপুরে ১৬ মেট্রিক টন সরকারি চাল জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৩:২২ পিএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারের ‘মোমর ট্রেডার্স’-এর গোডাউন থেকে ১৬ মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, গত ৩ আগস্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে সরকার ২২.১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এর মধ্যে ১৬ মেট্রিক টন (৫৩৩ বস্তা) চাল টাঙ্গাইলের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স নিলয় ট্রেডার্সের মালিক মো. আমিনুল ইসলামের মাধ্যমে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ব্যবসায়ী মো. জামিনুর রহমান ক্রয় করেন এবং তা নিজস্ব গুদামে মজুত করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিও গ্রহীতা যথাযথ নিয়ম অনুসরণ না করেই চাল বিক্রি করেন। ফলে এই চালের মজুদকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয় এবং গুদামটি সিলগালা করা হয়।

চাল মজুদকারী মো. জামিনুর রহমান দাবি করেন, তিনি রশিদের ভিত্তিতে বৈধভাবে চালগুলো ক্রয় করেছেন। তবে ডিওগ্রহীতা নিয়ম ভঙ্গ করায় চালের মজুদ নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. খালেদা বানু বলেন, ‘জব্দ করা চালের বস্তাগুলোর গায়ে ‘খাদ্য অধিদফতর’ এবং ‘নেট ওজন ৩০ কেজি’ লেখা রয়েছে। এগুলো টাঙ্গাইল আনসারকে বরাদ্দকৃত চাল। আনসার বাহিনী পরে এগুলো বিক্রি করে দেয়, এবং শেষমেশ তা বীরগঞ্জে এসে মজুদ হয়। যেহেতু এই বরাদ্দ বীরগঞ্জ উপজেলার নয়, তাই আমাদের দায়বদ্ধতা নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে জানানো হয়েছে।’

অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন সহায়তা করে এবং অভিযান শেষে গুদামে তালা ঝুলিয়ে দেয়া হয়। জব্দ চাল নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর   সরকারি চাল জব্দ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close