মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      ● গদখালীর ফুলশিল্পে শতকোটি টাকার হাতছানি, স্বপ্ন বুনছেন হাজারো কৃষক      ● দুবলার চরে রাস উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ১০৭      ● নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম      
তালতলীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯:৫৪ পিএম

বরগুনার তালতলীতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে দিকে তালতলী উপজেলার মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. বিল্লাল হোসেন (পিতা: মো. শাহজালাল) বরগুনা সদর উপজেলার লতাকাটা গ্রামের বাসিন্দা। অপরজন মোছা. রহিমা খাতুনের (পিতা: মজিদ হাওলাদার) বাড়ি তালতলী উপজেলার চরপাড়া গ্রামে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেন (২৯) ও মোছা. রহিমা খাতুন (৩৫) নামের দুইজনকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত এবং মাদক বিক্রির উদ্দেশ্যে তালতলী মডেল মসজিদ কমপ্লেক্স সংলগ্ন স্থানে অবস্থান করছিল। অভিযান শেষে তাদের কাছ থেকে জব্দকৃত গাঁজাসহ তালতলী থানায় হস্তান্তর করা হয়।

তালতল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল বলেন, নৌবাহিনী একটি অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   মাদক কারবারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close