বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তিতাসে বিএনপির বিজয় র‍্যালিতে আওয়ামী লীগের কর্মী, ফেসবুকে তোলপাড়
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯:৪৬ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপির বিজয় র‍্যালিতে স্থানীয় আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীর অংশগ্রহণ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে এলাকায় যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার কড়িকান্দি বাজারে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালিতে ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির ব্যানারে একটি মিছিলে সামনের সারিতে দেখা যায় মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে, যিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবেই এলাকায় পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিককান্দি গ্রামের বাসিন্দা ও ভিটিকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মিটিং-মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিগত ইউনিয়ন, উপজেলা ও জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের পক্ষে প্রচারও চালিয়েছেন। এমনকি তাঁর তিন ছেলে একইভাবে আওয়ামী লীগ সমর্থিত কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এই ঘটনায় তৃণমূল বিএনপির কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগের পরিচিত একজন কর্মীর বিএনপির বিজয় মিছিলে অংশগ্রহণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ বিষয়ে সিনিয়র নেতাদের হস্তক্ষেপ চেয়ে তারা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার বলেন, “আমরা তাকে (সাইফুল) আনিনি। হয়তো কারও সঙ্গে ভালো সম্পর্ক থাকায় নিজে থেকেই মিছিলে এসে দাঁড়িয়েছে। সে যে আওয়ামী লীগের কর্মী ছিল, তা আমাদের জানা।”

এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “সাইফুল মিছিলে ছিল কিনা আমি জানি না, তাকে দেখিওনি। তবে ঘটনাটি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি। আলোচনা চলছে, প্রয়োজন হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close