শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনা চোরাচালানে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হয়রানির অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:০৭ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় সোনা ও রূপা চোরাচালানে বাধা দেওয়ায় কলারোয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমেদকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রাসেল জানান, গত ২ জুলাই কলারোয়ার পিছলাপো এলাকায় শেখ রেজাউল ইসলামের ছেলে কামাল শেখকে একজন নারীর সঙ্গে অসামাজিক কাজে জড়িত অবস্থায় এলাকাবাসী ধরে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাসেল তার মোবাইল ফোনে সোনা পাচারের কথোপকথনের রেকর্ড পান। স্থানীয়দের অনুরোধে পুলিশকে জানানোর প্রস্তুতি নিলে কামাল শেখ কিছু স্থানীয় প্রভাবশালী নেতার মাধ্যমে বিষয়টি চাপা দিতে বলেন।

রাসেল জানান, অনুরোধে কামালকে ছেড়ে দেওয়া হলেও পরে তার (রাসেল) বিরুদ্ধেই মারপিট, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়। তিনি দাবি করেন, কামাল শেখ আওয়ামী লীগ নেতা পরিচয়ে এলাকায় চোরাচালান ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তাকে রক্ষা করতেই তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে।

ছাত্রদল নেতা রাসেল আরও জানান, তিনি ২০১০ সাল থেকে ছাত্রদলের রাজনীতি করছেন এবং বর্তমানে পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময়ে তার বিরুদ্ধে মোট ১৩টি মিথ্যা মামলা করা হয়েছে। তিনি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি চক্র সক্রিয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সোনা চোরাচালান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close