বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      
মব সৃষ্টি করে জুলাইয়ের অনুষ্ঠান বাধাগ্রস্থ করায় ইউটিএলের নিন্দা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জুলাই গণ-অভ্যুত্থানের কর্মসূচিতে মব সৃষ্টি করে অনুষ্ঠান বাধাগ্রস্থ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) ইউটিএলের প্রচার টিম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউটিএলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৫ আগস্ট ২০২৫ তারিখে অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে টিএসসিতে বিভিন্ন কর্মসূচি ও প্রদর্শনীর আয়োজন করে। সেখানে বিচারিক হত্যাকান্ডের শিকার বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের কয়েকজনের ছবি সম্বলিত পোস্টার টানিয়ে বিগত ফ্যাসিবাদী দুঃশাসনের চিত্র জাতির সামনে তুলে ধরে। এই ছবিগুলোকে কেন্দ্র করে কয়েকটি বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা মব তৈরি করে অনুষ্ঠান বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালায়।  

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি, জুলাই-পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানপন্থী সকল ছাত্র সংগঠন সুষ্ঠু ও বাধাহীনভাবে নিজেদের কর্মসূচি পালন করবে। কেউ কাউকে কর্মসূচি পালনে বাধা দেবে না এবং সবাই মিলে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখবে। মতপার্থক্য থাকলে তা গঠনমূলক ও শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করবে। ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের মধ্যে পারস্পরিক সহিষ্ণুতা বজায় থাকবে। কিন্তু মতভেদকে কেন্দ্র করে সংঘাত, হুমকি বা অপমানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা এবং জাতির ক্রান্তিকালে সঠিক দিক নির্দেশনা দেয়া। কিন্তু কিছু শিক্ষক দায়িত্বশীলতার জায়গা থেকে বিচ্যুত হয়ে সংগঠনের ব্যানারে বিগত ১৬ বছরের ন্যায় বর্তমান সময়েও ফ্যাসিবাদী কর্মকান্ডকে সমর্থন জোগাচ্ছেন। আমরা ইউটিএলের পক্ষ এই ধরণের কর্মকান্ডেরও নিন্দা জানাই।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   ইউটিএল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close