শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জে নদীতে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:০১ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজের তিন দিন পর মুনতাহা নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি পাওয়া যায়। মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয় মুনতাহা। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস টানা দুদিন অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার বদরগাজী এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার আত্মীয়স্বজনকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহ সনাক্ত করেন ও উদ্ধার করে নিয়ে যায়।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন বলেন, স্থানীয়দের নিকট থেকে একট শিশুর মরদেহ উদ্ধারের খবর এসেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   মরদেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close