বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ঢাবিতে সেলফ ডিফেন্স এন্ড ফিটনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১২:৫২ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউতে অনুষ্ঠিত হয়েছে সেলফ ডিফেন্স এন্ড ফিটনেস বিষয়ক সেমিনার। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাবির হাজারীবাগ ক্যাম্পাসের লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউট এন্ড টেকনোলোজির অডিটোরিয়াম কক্ষে আয়োজিত হয় এই সেমিনার।     

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী বাবলী আক্তার মনা সেমিনারে সঞ্চালনা করেন। 

ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এমন ব্যতিক্রমী উদ্যোগ আমরা সাধুবাদ জানাই, আমাদের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ এবং নিয়মিত ব্যায়াম করা খুবই জরুরী। আশা করি তারা এই সেমিনারের মাধ্যমে সুস্থতা এবং নিরাপত্তার প্রতি যত্নবান হবে।

সেমিনারটি মোট তিনটি সেশনে অনুষ্ঠিত হয়। ‘সেলফ ডিফেন্স’ সেশনে প্রশিক্ষণ দেন ‘জে.কে কম্ব্যাট একাডেমির' প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠাতা আরমান হোসেন ও সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নে গোল্ড মেডেলিস্ট তাইম হাওলাদার।

‘নিউট্রিশন ও ফিটনেস’ সেশনে বক্তব্য রাখেন নিউট্রিশনিস্ট ও হেলথ কনসালট্যান্ট সুমাইয়া শিলা। ‘এথলেটিক মোটিভেশনাল’ সেশনে বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ের অ্যাথলেট আরিফুল ইসলাম।


ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে ক্লাবের সভাপতি আরমান হোসেনের সার্বিক তত্বাবধানে আয়োজিত সেমিনারে প্রত্যেক অংশগ্রহণকারীকে সেমিনার শেষে দেওয়া হয়েছে সার্টিফিকেট।  

আরমান হোসেন বলেন,  মেয়েদের ৫টি হলে ৭দিন করে এবং মল চত্ত্বরে ১৪ দিনের ফ্রি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছে। এছাড়া ইতঃপূর্বে টিএসসিতে ২৬ জুলাই ৫ শতাধিক শিক্ষার্থী নিয়ে এমন কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীতে প্রশাসনের সহযোগিতা পেলে এই কার্যক্রম বিস্তৃত হবে বলে আশাবাদী।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঢাবিতে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close