বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যমুক্ত দেশ গড়তে প্রস্তুত আছি : ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:৫৫ পিএম আপডেট: ০৬.০৮.২০২৫ ১১:১৩ PM
বিএনপি গণমানুষের দল

বিএনপি গণমানুষের দল

ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ঢাকা ১১ আসনের ধানের শীষের কাণ্ডারি বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গড়তে আমরা সর্বদা প্রস্তুত আছি। তার নির্দেশনা মেনেই আমরা এগিয়ে যাব।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ছাত্র-জনতা শহীদি সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত দক্ষিণ বারিধারা সোসাইটির পক্ষ থেকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঢাকার অন্যতম হটস্পট ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ছাত্র-জনতা শহীদি সড়ক উদ্বোধন ও আহত এবং নিহত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


এসময় এম এ কাইয়ুম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হই বা না হই বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে। বিএনপি ক্ষমতায় আসার পর অবশ্যই বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারকে যথাযোগ্য সম্মানে মূলায়ন করা হবে।

ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “বিএনপিতে কোনো আ’লীগের দোসরদের ঠাঁই হবে না। বিএনপি গণমানুষের দল। মানুষের আস্থ-ভরসার এক বিশ্বস্ত দল।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ঢাকা ১১ আসনের ধানের শীষের কাণ্ডারি বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু। তিনি বলেন, “ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, এজন্য ভারতের সরকারকেও জবাবদিহি করতে হবে। কারণ ভারতে বসে একজন খুনি কীভাবে বাংলাদেশে আরো খুনের বন্যা বইয়ে দেয়ার বক্তব্য রাখতে পারেন?”

এসময় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিহত পরিবারের সদস্য ও আহত যোদ্ধা এবং বাড্ডা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান উপস্থাপনা করেন বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক আবদুল কাদের বাবু।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   বৈষম্যমুক্ত   ড. এম এ কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close