বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালি
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:০৪ পিএম আপডেট: ০৬.০৮.২০২৫ ১০:২২ PM

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদ পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ আগস্ট) নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিজয় র‌্যালি শুরু করে নাঙ্গলকোট উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়। 

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সহসভাপতি আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইঁয়ার নির্দেশনায় এ বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা।

আরো উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মহিন উদ্দিন রিপন, সৈয়দ আহমদ, নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, পারভেজ হোসেন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক এবং আবু ফয়সাল মনির।

নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক। এসময় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার।

আরো বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম সুজন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  জুলাই   গণঅভ্যুত্থান   বর্ষপূর্তি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close