বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাতে একসাথে ওটিটিতে আসছে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৫৬ পিএম

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ এবার ওটিটিতে একসাথে মুক্তি পাচ্ছে।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে সিনেমা দুটি স্ট্রিমিং হবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। পাশাপাশি শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ দেখা যাবে হইচই-তেও। দেশ–বিদেশের দর্শকদের জন্য এ এক দারুণ সুযোগ।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে এক ভিন্ন রূপে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান ও সাবিলা নুর।

এছাড়াও ছবিতে আরও ছিলেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানুসহ আরও অনেকে।

ছবিটির প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহ-প্রযোজক চরকি।


‘পরিবার ছাড়া দেখা নিষেধ’— এই স্লোগানে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ ঈদে দর্শকদের মধ্যে তৈরি করেছিল ভিন্ন আবেগ।
ছবিটিতে একসঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনয় জগতের একঝাঁক তারকা—জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।

গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ছবির প্রযোজনায় ছিল ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজক চরকি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ওটিটি   উৎসব   তাণ্ডব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close