সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৭ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাতটি নির্দেশনা দিয়েছে।

আজ বুধবার (৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে হবে। নিয়মিত ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনা করতে হবে; প্রতিষ্ঠান প্রধানরা ইউনিট গঠন, প্রশিক্ষণ এবং সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে মাউশি সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে প্রেরণ করবেন এবং আঞ্চলিক অফিস ১০ তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রৈমাসিক রিপোর্ট [email protected] মেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রেরণ করবেন।

নির্দেশনায় আরো বলা হয়েছে, স্কাউট/ রোভার/ গার্ল ইন স্কাউট অথবা রোভার তহবিলের আদায়কৃত ফি আলাদা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট লিডার/রোভার লিডারের যৌথ স্বাক্ষরে উত্তোলনপূর্বক শুধু স্কাউট কার্যক্রমেই ব্যয় করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা স্কাউটস, জেলা স্কাউটস, জেলা রোভার স্কাউটস এ আবশ্যিকভাবে নিয়মিত পরিশোধ করতে হবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, রোভার লিডার/ স্কাউট লিডার এক বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কি না, তা প্রতিষ্ঠানপ্রধান নিশ্চিত করবেন।

মাউশি আরো নির্দেশনা দেয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট/রোভার লিডার না থাকলে প্রতিষ্ঠানপ্রধান শিগগিরই সংশ্লিষ্ট জেলা/ অঞ্চলে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউট ও রোভারদের সম্পৃক্ত করতে হবে।

মাউশি নির্দেশনা দেয়, প্রতিষ্ঠান প্রধানরা স্কাউটিং এবং রোভার স্কাউটিং কার্যক্রমের একটি বার্ষিক রিপোর্ট তৈরি করে জানুয়ারি ৩১ তারিখের মধ্যে মাউশি আঞ্চলিক অফিসে প্রেরণ করবে এবং আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে মাউশিতে এই মেইলে [email protected] প্রেরণ করবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শিক্ষাপ্রতিষ্ঠান   প্রধান   মাউশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close