প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৪৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র আয়োজনে একটি দিনব্যাপী আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ হল রুমে আয়োজিত এ কর্মশালায় ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সচেতনতামূলক আলোচনা করা হয়।
এরিয়া সেলস ম্যানেজার মো. আবির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (এজেন্ট ব্যাংকিং, ঢাকা বিভাগ) তানভীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও শাখার শাখা ব্যবস্থাপক বাবুল চক্রবর্তী, আঞ্চলিক ব্যবস্থাপক রকেট মো. আব্দুর রাজ্জাক, রকেট ও এজেন্ট ব্যাংকিং অফিস ইনচার্জ (নারায়ণগঞ্জ জেলা) তোফায়েল হোসেন, সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন, এরিয়া ম্যানেজার নারায়ণগঞ্জ সদর মো. নুরুল ইসলামসহ ডাচ-বাংলা ব্যাংক ওরকেট ও এজেন্ট ব্যাংকিং ।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ব্যাংকিং সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা। আলোচনা হয় ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি, সঞ্চয়ের গুরুত্ব, বাজেট পরিকল্পনা, ঋণ ব্যবস্থাপনা, সুদের হার, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর নিরাপদ ব্যবহার এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর