প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৮:৪১ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৭) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম দক্ষিণ লামকাইন গ্রামের সরকার বাড়ির মো. কামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি লামকাইন নতুন বাজারে একটি ডেকোরেটর ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন আশরাফুল। বাড়ির সামনে পৌঁছার পরপরই হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ