বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার ওপরে, খুলে দেয়া হলো ১৬টি জলকপাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম

টানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। ফলে হ্রদে পানির চাপ বেড়ে যাওয়ায়, বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধের সম্ভাব্য ঝুঁকি এড়াতে কাপ্তাই স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কাপ্তাই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, বর্তমানে প্রতিটি গেট দুই ফুট ছয় ইঞ্চি উচ্চতায় খোলা রাখা হয়েছে এবং প্রতি সেকেন্ডে প্রায় ৪০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘অব্যাহত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। তাই দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্পিলওয়ের গেটগুলো ধাপে ধাপে খোলা হচ্ছে।’ 

তিনি ভাটি অঞ্চলের জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং বলেন, ‘পরিস্থিতি পিডিবি’র নিয়ন্ত্রণে রয়েছে।’

অন্যদিকে, কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বাড়ায় জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে। এতে করে কেন্দ্র থেকে প্রতিদিন ২২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কাপ্তাই হ্রদ   বন্যা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close