বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেলকুচির সড়কে পাউবোর উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ স্থাপনা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:৩২ পিএম
বেলকুচির সড়কে পাউবোর উচ্ছেদ অভিযান

বেলকুচির সড়কে পাউবোর উচ্ছেদ অভিযান

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

আজ বুধবার (৬ আগস্ট) সকাল থেকে সুবর্ণসাড়া থেকে শুরু করে বেলকুচি পৌরসভা কমপ্লেক্স পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কাঁচা ও পাকা দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। ভেকু দিয়ে ভাঙচুর শুরু হলে অনেক দখলদার দ্রুত মালামাল সরিয়ে নেন।

এ সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো.পারভেজ। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ র‍্যাব, পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

পাউবো সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সুবর্ণসাড়া থেকে পৌরসভা পর্যন্ত আঞ্চলিক সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এসব দখলদারদের নোটিশ দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় অভিযান চালানো হয়েছে।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. পারভেজ বলেন, “নিয়ম মেনে আগেই নোটিশ দিয়েছিলাম। এরপরও দখলদাররা স্থাপনা না সরানোয় অভিযান চালানো হচ্ছে।”

নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, “পৌর এলাকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটির দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সড়কটি দখলমুক্ত রেখে উন্নয়ন ও সংস্কার কাজ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close