প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:২১ পিএম

জান্নাতুল সুমাইয়া হিমি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। দুর্দান্ত সব নাটকে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একের পর এক নাটকে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। নিলয়-হিমি জুটির নাটক মানেই উপচেপড়া উচ্ছ্বাস। শুধু তাই নয়, এই অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের অনেক ঘটনাও দর্শকদের মাঝে শেয়ার করে থাকেন।
দর্শকদের সাথে সেই ভালবাসা ভাগাভাগি করতেই আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন কানাডায় অংশ নেওয়া একটি কনসার্টের ফুরফুরে মেজাজের ছবির ক্যাপশনে।
কানাডায় ঘুরতে গিয়ে অবকাশ যাপনের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন।
এবার হিমিকে দেখা গেল মার্কিন পপ গায়িকা কেটি পেরির কনসার্টে। জমকালো আয়োজনের কনসার্টে তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে।
হিমি তার ক্যাপশনে লিখেছেন, ‘ভাইবোন মিলে প্রথম কনসার্টে একসাথে অংশ নিয়েছিলাম। কেটি পেরির লাইফটাইম ট্যুর।’
স্বদেশ প্রতিদিন/এমএম