সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের ড্রোন হামলায় পূর্ব লেবাননে হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলাটি আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে লেবানন।

আজ বুধবার (৬ আগস্ট) আইডিএফ জানিয়েছে, গত রাতে লেবাননের উত্তর-পূর্ব বেকা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন। 

ইসরায়েলি সেনাবাহিনীর মতে, হাসাম কাসেম ঘারাব নামে ওই কর্মী লেবানন থেকে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উত্তর ইসরায়েলের গোলান হাইটসে রকেট হামলা চালানোর নির্দেশ দিচ্ছিলেন। সন্ত্রাসীদের কার্যকলাপ ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য হুমকিস্বরূপ ছিল।

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পরও আইডিএফ লেবাননে হামলা চালিয়ে আসছে। সেসব হামলায় ২৩০ জনেরও বেশি হিজবুল্লাহ কর্মী নিহত হয়েছেন।

ইসরায়েলিদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় আইডিএফ অভিযান চালাতে বাধ্য হয়। কিন্তু লেবানন দাবি করছে, বারবার চুক্তি ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলই আগে হামলা চালাচ্ছে।

এদিকে গাজা দখলের পরিকল্পনায় আরও এগিয়েছে ইসরায়েল। আর সেই পরিকল্পনায় নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার বক্তব্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য পরিকল্পনায় সায় দেন। ইঙ্গিত দেন, ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না। 

স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “গাজার মানুষের খাবারের বিষয়টি নিয়েই তিনি বেশি মনোযোগী। ইসরায়েল যদি গাজার পুরো এলাকা দখল করে নেয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের ওপরই ছেড়ে দেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না। এটা মূলত ইসরায়েলের ওপর নির্ভর করছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  লেবানন   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close