বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে হেনস্তা ছাত্রদল নেতার
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:১৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিককে প্রকাশ্যে ‘থাপড়ানোর’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সময়ের আলো’র প্রতিনিধি আশরাফুল আলম এবং এনটিভির রোহান চিশতী পেশাগত দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, ছবি ও ভিডিও ধারণের সময় জাহিদুল সাংবাদিক আশরাফুলকে সরে যেতে বলেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ক্ষিপ্ত হয়ে গালাগাল ও থাপড়ানোর হুমকি দেন। পরবর্তীতে এনটিভির প্রতিনিধি রোহান চিশতীকেও হেনস্তার চেষ্টা করেন।

আশরাফুল বলেন, আমি ছবি তুলছিলাম, তখন সে হঠাৎ করে উচ্চস্বরে বলে ‘সরে দাঁড়া’। আমি বললাম আমি সাংবাদিক, দায়িত্ব পালন করছি। তখনই সে চিৎকার করে বলে, ‘তুই বেয়াদব, তোকে থাপড়াবো।’ পরে অন্যান্য শিক্ষকরা এসে আমাদের সেখান থেকে সরিয়ে নেন।

রোহান বলেন, ঘটনার পর আমি জানতে চাই, কেন এমন আচরণ করা হলো। তখন সে আমাকেও মারতে আসে এবং একাধিকবার অপমানজনকভাবে কথা বলে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত একাধিক সাংবাদিকের সাথেও উদ্ধতপূর্ণ আচরণ করেন জাহিদুল।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, ঘটনাটি আমি নিজে প্রত্যক্ষ করেছি এবং এটি অনাকাঙ্ক্ষিত, সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান।

জানা গেছে, জাহিদুল অর্থনীতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ বিরতির পর বিশেষ বিবেচনায় স্নাতকোত্তরে ভর্তি হন তিনি, তবে তার উপস্থিতি ও একাডেমিক অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইমরান ফরাজির ঘনিষ্ঠ অনুসারী বলেও একাধিক সূত্রে জানা গেছে।

এদিকে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত জাহিদুলের বক্তব্য পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়   সাংবাদিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close