বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কক্সবাজারে নয়, আমেরিকায় পিটার হাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:০৯ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ১০:১৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) ওয়াশিংটনের নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে উপস্থিত না হয়ে হঠাৎ করেই কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতা। সেখানে তারা মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

কক্সবাজারে যাওয়া এনসিপির শীর্ষ নেতারা হলেন- মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও তার সঙ্গে রয়েছেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীন এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চায়না নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সঙ্গে কারও মিটিংয়ের বিষয়ে জানেন না বলে জানান এসপি।”

এদিকে এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজারে আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করেছে। তবে এ বিষয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   আমেরিকা   পিটার হাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close