বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৪ ঘণ্টা ধরে রেলপথ অবরোধ, চিলাহাটি থেকে ট্রেন চলাচল বন্ধ      ● ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক      ● জ্বালানির দাম বাড়ায় উত্তর সাগরে গ্যাসক্ষেত্রের অনুমোদন যুক্তরাজ্যের      ● জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির      ● কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ      ● আখাউড়ায় পরীক্ষামূলক ব্ল‍্যাক রাইস ধান চাষ       ● ভালুকায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল      ● চুয়াডাঙ্গায় নতুন ৪৫ জন সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ জামায়াতের সংবাদ সম্মেলন      ● মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনের মোংলায় নবম মৃত্যুবার্ষিকী পালন      ● নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      ● হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন      ● ব্যালন ডি’অরে রোনালদো এগিয়ে, ভোটিং পদ্ধতি নিয়ে বিতর্ক      
ঐতিহাসিক আয়াসোফিয়া মসজিদে আগুন লাগানোর চেষ্টা, আটক ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:১৩ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ১০:১৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে তুরস্কের ঐতিহাসিক আয়াসোফিয়া মসজিদে। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মাগরিবের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে একটি রেহেলের নিচে কিছু কাগজপত্র রাখেন। এরপর তিনি সেগুলোর ওপর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

বিষয়টি বুঝতে পেরে মসজিদের ইমাম দ্রুত আগুন নিভিয়ে ফেলেন এবং নিরাপত্তাকর্মীদের খবর দেন। পরে নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার কাছ থেকে দাহ্য পদার্থও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  ঐতিহাসিক   আয়াসোফিয়া   মসজিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close