প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:১৯ পিএম

অ্যাডভোকেট আবু তাহেরের নেতৃত্বে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।
‘স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘আওয়ামী দোসর কর্তৃক গণ-হত্যার বিচার চাই’; স্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে লালমনিরহাটের রেলওয়ের মুক্ত মঞ্চ চত্বর থেকে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) জেলা আমির অ্যাডভোকেট আবু তাহেরের নেতৃত্বে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলার সাবেক আমির ও জেলা নায়েবে আমির মাও. মো. হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি ও (আদিতমারী - কালিগন্জ-২) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু, সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, লালমনিরহাট সদর -৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুন অর রশীদ।
আরো উপস্থিত ছিলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা সভাপতি মো. রেনায়েল আলম, শহর আমির মাওলানা জয়নুল আবেদীনসহ জেলা উপজেলা জামায়াত নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।”