বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চবিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫' উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা
চবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭:৩৭ পিএম

'ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট যখন ফরহাদ গুলিবিদ্ধ হয়, তখন এই সংবাদ শুনে আম্মা অজ্ঞান হয়ে যান'-দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)  ইতিহাস বিভাগের শিক্ষার্থী শহীদ ফরহাদ হোসেনের বড় ভাই গোলাম কিবরিয়া। 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের মিলনায়তনে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫' উপলক্ষে সেমিনার ও আলোচনা সভায় শহীদ ফরহাদের স্মৃতিচারণ করেন তিনি।

ফরহাদের স্মৃতিচারণকালে তিনি বলেন, "আমার আম্মার হৃদরোগের সমস্যা আছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট  ফরহাদ আন্দোলনে গিয়েছিল। আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার সংবাদ শুনে তিনি আর সহ্য করতে পারেননি। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিটি শহীদ পরিবারের অবস্থা একই রকম।" 

তিনি আরো বলেন, ''ফরহাদ আমাদের পরিবারে সবচেয়ে ছোট ছিল। কিন্তু ও ছিল বেশি দায়িত্ববান। আমার পিতা-মাতাকে সে সবচেয়ে বেশি স্বান্ত্বনা দিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি আসলে বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টিশার্ট নিয়ে আসতাম। সব টিশার্ট ও নিয়ে নিতো। কিন্তু এখন আর টিশার্ট নেওয়ার কথা কেউ বলে না"।
 
কিবরিয়া বলেন, ''জুলাই গণ-অভ্যুত্থানে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছেন। শহীদের রক্তের উপর দিয়ে এই নতুন বাংলাদেশ বিনির্মান হয়েছে। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে"।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত এ সেমিনার ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পিতা রতন চন্দ্র তরুয়াসহ আরো উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, লোকপ্রশাসনের বিভাগের সভাপতি ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ বক্তব্য দেন। প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close