বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৪:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেই লক্ষ্যে আগামী আগস্ট-সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে সফরকারী নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেটে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বোর্ডের মধ্যে ই-মেইলের মাধ্যমে আলোচনা করে তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

এরপর ১৫ আগস্ট শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প। ২০ আগস্ট দল রওনা হবে সিলেটের উদ্দেশে, যেখানে ক্যাম্পের বাকি অংশ সম্পন্ন করে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজকে ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবি। ৬ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প। সেখানে অংশ নেবেন এশিয়া কাপকে সামনে রেখে ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নেদারল্যান্ড   টি-টোয়েন্টি   সিরিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close