সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
পঞ্চগড়ে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম

পঞ্চগড়ে রফিকুল ইসলাম ডুবু (৭৪)নামের এক বৃদ্ধ পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে সদর উপজেলার টুনিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বাহাদুর নারায়নী দক্ষিণ টুনিরহাট এলাকার মৃত মহিরউদ্দিনের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতেও মাজেদুল ইসলামের খড়ির ঘরের পাহাড়াদার ছিলেন। মঙ্গলবার সকালে কাঠুরিয়া এক ছেলে কাঠ কাটতে এসে বৃদ্ধের গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে। পরে লোকজন এসে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয়দের ধারনা কোনো অপরাধ ঢাকতে রফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমি ইমতিয়াজ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে। আশা করছি খুব দ্রুত সময়ে খুনের সাথে জড়িতদের আটক করতে পারব।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মরদেহ   উদ্ধার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close