মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জুলাই আন্দোলন ছিলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক অধ্যায়: পাবিপ্রবি উপাচার্য
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৪:৫৯ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। সেই আন্দোলনের নেতৃত্বে ছিল দেশের তরুণ প্রজন্মের পাশাপাশি এদেশের আপামর জনসাধারণ। যারা নিজের জীবন বাজি রেখে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল। বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক চর্চার জায়গা—এই চেতনাই আমরা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই। 

ঐতিহাসিক জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ১ম প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, স্মৃতিচারণ ও আলোচনা সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য ভবন এর সামনে এসে শেষ হয়।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জুলাই উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান খান, প্রক্টর কামরুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এরপর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে অনুষ্ঠিত হয় ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  জুলাই আন্দোলন ছিলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক অধ্যায়: পাবিপ্রবি উপাচার্য   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close