বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
উদ্বোধনের দিনেই ১০ হাজারের বেশি ই-রিটার্ন দাখিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৪:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৫-২৬ নতুন কর বছরের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক আয়কর রিটার্ন দাখিল করেছেন করদাতারা।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি জানিয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, “গত বছর একই কার্যক্রমের প্রথম দিনে ই-রিটার্ন দাখিল করেন মাত্র ২ হাজার ৩৪৪ জন। এ বছর তা বেড়ে হয়েছে প্রায় পাঁচগুণ। গত কর বছরে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১৭ লাখ অতিক্রম করে। আশা করছি এবারে তা ছাড়িয়ে যাবে।”

এরআগে গতকাল সোমবার অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধনের দিনেই ১০ হাজার ২০২টি রিটার্ন জমা পড়েছে। এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ। 

অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এনবিআরের সাম্প্রতিক আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অক্ষম, প্রবাসী বা মৃত করদাতার আইনি প্রতিনিধিকে ছাড়া দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। যারা নিবন্ধন সংক্রান্ত জটিলতায় অনলাইন রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা যথাযথ আবেদন করে সংশ্লিষ্ট কর অফিসের অনুমোদনে পেপারে রিটার্ন জমা দিতে পারবেন।

বর্তমানে করদাতারা ঘরে বসে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে কর পরিশোধ করে, স্বয়ংক্রিয়ভাবে রসিদ ও আয়কর সনদ সংগ্রহ করতে পারছেন।

এনবিআর জানায়, এনবিআর অটোমেশনের আওতায় অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়ার পদক্ষেপ হিসেবে করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বতঃস্ফূর্ত রিটার্ন দাখিলে করদাতাদের উদ্বুদ্ধ করেছে। করদাতাদের নিরবিচ্ছিন্ন সেবা দেয়ার লক্ষ্যে সারা বছর ধরে অনলাইনে রিটার্ন দাখিল এবং অনলাইনে তাৎক্ষণিক আয়কর সনদ প্রদান অব্যাহত ছিল যা চলমান থাকবে।

এনবিআর আরো জানায়, সেই সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা কর্তৃক রিটার্নে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ অব্যাহত থাকবে।

করদাতাদের সুবিধার্থে এনবিআরের কলসেন্টার ও অনলাইন সাপোর্ট টিম ২৪ ঘণ্টা কাজ করছে। অনলাইন রিটার্ন দাখিলের ওয়েবসাইটঃ www.etaxnbr.gov.bd


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  উদ্বোধন   ই-রিটার্ন   দাখিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close