প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:০৭ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ১১:১৫ এএম

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর মতামত গ্রহণে প্রথম বিশেষ সভা (বাজেট) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভা পরিচালনা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। বাজেট সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন কেসিসির বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান।
সভায় সিটি কর্পোরেশন পরিচালনায় গঠিত বিভিন্ন কমিটির সদস্য এবং সিটি লেভেল কোঅর্ডিনেশন কমিটি (সিএলসিসি)-র সদস্যরা অংশগ্রহণ করেন। তারা আসন্ন বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রাশিদুল ইসলাম খান, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম এবং খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা।
এছাড়াও ওয়ার্ড পর্যায়ের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ