বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৩৪ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ৯:২৮ এএম

সিলেটের ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে গোয়ালাবাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার আটটি ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখর ছিল—“ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও”, “গুমের রাজনীতি চলবে না”—ইত্যাদি। অনেক নেতাকর্মীকে ইলিয়াস আলীর স্মরণে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, “২০১২ সালে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট শাসনের বিরোধিতার কারণে তৎকালীন ক্ষমতাসীনদের নির্দেশেই ইলিয়াস আলী গুম হন। এখনও তার কোনো হদিস না মেলায় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।” বক্তারা আরও জানান, “হাসিনা সরকার পতনের পরও বর্তমান অন্তর্বর্তী সরকার ইলিয়াস আলীর সন্ধান দিতে ব্যর্থ হয়েছে।”

সমাবেশে বক্তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যাচার’কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাহসিনা রুশদীর লুনাকে সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকে দেখতে চান বলে একমত পোষণ করেন তারা।

বক্তারা বলেন, “দীর্ঘ ১৩ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মাঝেও লুনা সাহসিকতার সঙ্গে দলকে সংগঠিত করে গেছেন। তার নেতৃত্বে আমরা আসনটি পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর।”

সমাবেশে যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ইলিয়াস আলী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close