প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৫০ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ১০:৫২ এএম

সংগৃহীত ছবি
শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে চলমান বিতর্কের মাঝেই আলোচনায় আসলেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি। রোববার (৪ আগস্ট) দুপুরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের মন্তব্য প্রকাশ করে তিনি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেন।
স্ট্যাটাসে শাকিব খানের আচরণ নিয়ে সরাসরি সমালোচনা করে তনি লিখেন, “শাকিব খানের বিষয়টা নিয়ে আমরা যতই হাসাহাসি করি, কিন্তু নিজের ওপর নিয়ে ভাবলে অপুদির কষ্টটা বোঝা যায়। আসলে দিন শেষে পুরুষ মানুষ পুরুষ মানুষই, মেয়ে মানুষ পেলেই হলো! সেটা যেকোনো অজুহাতে!”
তিনি আরও লেখেন, “কয়েক বছর আগে শাকিব খান নিজে ক্যামেরার সামনে বুবলিকে তার ওয়াইফ হিসেবে অস্বীকার করেছে। অথচ এখন দেখা যাচ্ছে অন্য চিত্র।”
তনি বলেন, “শাকিব ভাইকে তার কাজের জন্য রেসপেক্ট করি, তিনি নিজের জায়গায় সেরা। কিন্তু তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা হয়, সেটার বোঝা তার থাকা উচিত। বিশেষ করে তার ফ্যানরা বিষয়গুলোকে বাড়াবাড়ি করে এমন জায়গায় নিয়ে যায়, যেটা নোংরামির পর্যায়ে চলে যায়।”
নিজেকে ‘হাসির পাত্র’ বানানোর প্রসঙ্গে তিনি লেখেন, “ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখাই উত্তম। যেহেতু দুই ঘরেই সন্তান আছে এবং তিনি দুটোই মেইনটেইন করেন, তাহলে যদি কিছু পাবলিক করতে হয়, দুই দিকই স্পষ্টভাবে প্রকাশ করা উচিত।”
অপু বিশ্বাসকে সমর্থন জানিয়ে তনি লেখেন, “অপু দিদির নিজস্ব পরিচয় আছে, শুধু শাকিব খানের ‘এক্স’ হিসেবে নয়। তিনি এখন একজন সফল নারী উদ্যোক্তা। আমি চাই তিনি আরও ভালো করুন। আমরা সবাই তার পাশে আছি।”
উল্লেখ্য, শাকিব খান গত মাসে যুক্তরাষ্ট্রে যান। এরপর রোববার (৩ আগস্ট) নিউইয়র্কে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যান শবনম বুবলী। পরে নিউইয়র্ক থেকেই বুবলী নিজেই ১১টি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে শাকিব-বুবলীকে সন্তানসহ সময় কাটাতে এবং কয়েকটি রোমান্টিক ভঙ্গিমায় দেখা গেছে, যা ঘিরে চলছে জোরালো আলোচনা।