বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিরোজপুরে ট্রলার চালকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:২৪ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খাল থেকে রব্বানি বেপারী (২৫) নামে এক ট্রলার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট সংলগ্ন সুনীল শিকদারের বাড়ির সামনে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহত যুবকের হাত পা বাধা অবস্থায় ইট বেধে ঝুলানো ছিলো। 

নিহত রব্বানি বেপারী দক্ষিণ ভিটাবাড়িয়া ৬ নং ওয়ার্ডের মোঃ মন্টু হাওলাদের পুত্র।

থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সাথে ট্রলার চালক রব্বানীর পূর্ব বিরোধ ছিলো। রবিবার দিগত রাত ১০ টার দিকে প্রতিপক্ষ রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন নামে চার ব্যক্তি রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। সকালে স্থানীয় গ্রামবাসি কাপালির হাট খালে ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল হতে নিহত যুবকের ভাসমান লাশ উদ্ধার করে। এসময় তার হাত পা বাধা অবস্থায় ইট দিয়ে ঝুলানো অবস্থায় ছিলো।

স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল ঘটনা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।

নিহত রব্বানীর বাবা মন্টু বেপারী বলেন, আমার ছেলেকে প্রতিপক্ষরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার চাই।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, মৃত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। নৌ পুলিশকে জানানো হয়েছে তারা আসতেছে, আমরা তাদের সহযোগীতা করবো এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মৃতদেহ   উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close