প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:১৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারা থানার আবদু শুক্কুর হত্যা মামলায় আদালত তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনকে খালাস দিয়েছে।
চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ জেলা ও দায়রা জজ সোমবার (৪ আগস্ট) রোজিনা খানের আদালত এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার খাইরুজ্জামানের ছেলে আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), একই এলাকার মেহেরুজ্জামানের ছেলে মো.রফিক (৪৬) ও মো.সোলায়মান। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল কুদ্দুছ, মো.আনোয়ার ও মো.এনাম।
আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ জানান, ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে প্রায় ১৪ বছর আগের আনোয়ারা থানার আবদু শুক্কুর হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন সহোদরসহ ৫ জনের মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে খালাস দিয়েছেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মো.ইলিয়াছ ও নুরুল আবছার। আহামদ মিয়া, মো. রফিক ও মো.সোলায়মান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
স্বদেশ প্রতিদিন/ আরএফ