বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মাভাবিপ্রবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:৫৪ পিএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

"প্রেরণা ও সাহসের জুলাই" শিরোনামের এই প্রতিযোগিতায় টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে তিনটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যা ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে–২য় শ্রেণির গ্রুপে প্রথম হয়েছে ইবি সরকারি শিশু স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী নবনিতা মণ্ডল; দ্বিতীয় হয়েছে সন্তোষ রানীদিনমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরিশা রহমান সায়নি এবং তৃতীয় হয়েছে ইবি সরকারি শিশু স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ।

তৃতীয়–পঞ্চম শ্রেণি গ্রুপে প্রথম হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাওনাক রাসেল নিধি, দ্বিতীয় হয়েছে ইবি সরকারি শিশু স্কুল চতুর্থ শ্রেণির জুনায়েদ আল সানিউল এবং তৃতীয় হয়েছে ইবি সরকারি শিশু স্কুল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিম।

ষষ্ঠ–অষ্টম শ্রেণি গ্রুপে প্রথম হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত সাদিয়া, দ্বিতীয় হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাজিয়াত হক সারা এবং তৃতীয় হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাত জাইমা।

প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। 

এসময় তিনি বলেন, "এই প্রজন্মের মাঝে ইতিহাস-চেতনা জাগ্রত করা আমাদের দায়িত্ব। এ ধরনের আয়োজন তাদের মধ্যে দেশপ্রেম, সাহস ও মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক হবে।”

উল্লেখ্য, মাসব্যাপী কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও নানা সাংস্কৃতিক আয়োজন চলবে, যার মাধ্যমে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   গণঅভ্যুত্থান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close