বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যানজটে নাকাল যশোরবাসী
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:৪৯ পিএম

যশোর শহরের রাস্তাগুলোতে রিকশা, ভ্যান ও ইজিবাইকের নিয়ন্ত্রণহীন চলাচলে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শহরের সড়কের প্রশস্ততার তুলনায় যানবাহনের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে স্কুল-কলেজের শুরু ও ছুটির সময় যানজট তীব্র আকার ধারণ করে।

সরেজমিনে তিনদিন শহরের প্রধান সড়ক ও অলিগলিতে ঘুরে দেখা গেছে, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বকুলতলা থেকে হাসপাতাল মোড়, নিকুঞ্জ মোড়, জেল রোড, আরএন রোড ও চৌরাস্তা এলাকাজুড়ে ভয়াবহ যানজট লেগে থাকে। এতে করে স্কুলগামী শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ মানুষকে পড়তে হচ্ছে দুর্ভোগে।

শুধু প্রধান সড়কেই নয়, ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণমূলক উদ্যোগের অভাবে ইজিবাইক ও রিকশাচালকেরা এখন অলিগলি ও সংযোগ সড়কগুলোতেও যত্রতত্র চলাচল করছেন। ফলে এসব ছোট সড়কেও চলাচল কঠিন হয়ে পড়েছে।

সোমবার সকাল থেকেই শহরের জেল রোড, মুজিব সড়ক, গাড়িখানা রোড, মণিহার মোড় ও দড়াটানা মোড়ে দেখা গেছে থেমে থেমে দীর্ঘ যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। এমনকি ছুটির দিন শনিবার ও রবিবারও একই চিত্র দেখা গেছে।

এ বিষয়ে কথা হলে কয়েকজন ইজিবাইক ও রিকশাচালক জানান, তাঁদের অনেকেরই লাইসেন্স নেই, তবুও তাঁরা প্রতিদিন রাস্তায় নামেন জীবিকার তাগিদে। কেউ তাঁদের বাধা দিচ্ছে না, ফলে যাত্রীও পাচ্ছেন বেশি, উপার্জনও হচ্ছে ভালো।

অন্যদিকে পথচারীরা জানান, রাস্তায় এখন কারো কোনো নিয়ম মানার বালাই নেই। যত্রতত্র চলাচল করছে যানবাহন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহরে এখন ঠিকমতো হাঁটাও যায় না। ট্রাফিক পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না।” তাঁদের মতে, আগে যানজট থাকলেও এখনকার মতো ভয়াবহ পরিস্থিতি ছিল না। গত কয়েক সপ্তাহে তা ক্রমেই বেড়ে চলেছে।

যশোর ট্রাফিক বিভাগের ইনস্পেক্টর মাহফুজুর রহমান বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় এখনও কোনো অভিযান চালানো হয়নি। ফলে কোনো মামলা বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।” 

তিনি আরও জানান, পৌর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে বৈধ যানবাহনের পরিসংখ্যান চাওয়া হয়েছে। দ্রুতই অভিযান পরিচালনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান জানান, শহরের যানজট নিরসনে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। বৈধ ও অবৈধ যানবাহনের তালিকা তৈরি হচ্ছে। শিগগিরই অবৈধ যানবাহন অপসারণে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  যশোর   যানজট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close