শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:৫৭ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে ৯ মার্ডার মামলার আসামি ও ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। এ ঘটনায় ওই এলাকায় আলোচনা ঝড় বইছে।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ৯ জন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। উল্লেখিত সময়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নৌকাযোগে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আব্দুল মজিদ হ্যান্ডকাপসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা সেখানে পৌছে মজিদকে ধরতে অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। 

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,  আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ মার্ডার মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তার কিছু লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। 



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   হাত   নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close