বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন হার্ডহিটার পাওয়েল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১০:১৮ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন রোভম্যান পাওয়েল।  

ঐ দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় একটি ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে আর খেলতে পারেননি ৩২ বছর বয়সী পাওয়েল।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি। এরপর ৩১ জুলাই থেকে ফ্লোরিয়ার লডারহিলে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতেও তিনি দলে ছিলেন না। ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে হারে।

শনিবার (২ আগস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে ক্যারিবিয়রা। এই ম্যাচেও পাওয়েল মাঠে নামতে পারেনি। আগামীকাল সোমবার (৪ আগস্ট) লডারহিলে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দল ৮ আগস্ট থেকে ত্রিনিদাদ ও টোবাগোতে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে টারুবাতে উড়ে যাবে। ওয়ানডে স্কোয়াডে পাওয়েলের থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উল্লেখ্য, ২০২৩ সালে সর্বশেষ তিনি ওয়ানডে দলে খেলেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রোভম্যান পাওয়েল   ক্রিকেট     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close