বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সন্তানকে বিমানবন্দরে ফেলে বেড়াতে গেলেন বাবা-মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:৫৬ পিএম

বাড়ি থেকে বেড়াতে বেরিয়েছিলেন এক দম্পতি। সঙ্গে ছিলেন ১০ বছরের সন্তানও। কিন্তু স্পেনের এক বিমানবন্দরে পৌঁছে চেক-ইনের সময় দেখা গেল, ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। দম্পতি নিজেদের ভ্রমণ পরিকল্পনা বাদ না দিয়ে ছেলেকে বিমানবন্দরে রেখেই বিমানে উঠে পড়েন!

দ্য নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন ওই দম্পতি ও তাদের সন্তান বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান। নথি যাচাইয়ের সময় জানা যায়, শিশুটির পাসপোর্ট আর বৈধ নয়। অথচ বিমানের ওঠার সময় চলে আসায় তাঁরা ছেলেকে বিমানবন্দরের টার্মিনালে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

দম্পতির দাবি ছিল, তারা ছেলেকে শুধু বিমানবন্দর পর্যন্ত এনেছেন এবং এক আত্মীয় এসে তাকে নিয়ে যাবেন। যদিও দীর্ঘ সময় কেটে গেলেও কেউ আসেনি।

একপর্যায়ে ছোট ছেলেটি কান্না শুরু করলে নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসেন। তার সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, বাবা-মা তাকে সঙ্গে করে বেড়াতে আনার কথা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ফেলে চলে গেছে।

নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ছেলেটির দেওয়া তথ্য অনুযায়ী দম্পতির আসনসংখ্যা ও ফ্লাইট শনাক্ত করা হয়। বিমানটি ইতোমধ্যে অন্য এক বিমানবন্দরে অবতরণ করলেও বিমানবন্দর ছাড়ার আগেই পুলিশ তাদের ব্যাগপত্র আটকে দেয় এবং অভিভাবক দুজনকেই সেখানেই আটক করে।

পরে তাদের ফেরত পাঠানো হয় সেই বিমানবন্দরে, যেখান থেকে তারা ছেলেকে ফেলে রেখে এসেছিল।

এর আগে ২০১৮ সালে জার্মানিতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। এক দম্পতি বিমানে উঠতে গিয়ে ভুলেই গিয়েছিলেন তাদের পাঁচ বছরের কন্যাকে, যাকে বিমানবন্দরেই ফেলে রেখেছিলেন তারা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close