বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিখোঁজ সন্তানের খোঁজে এসে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:৩২ পিএম

নিখোঁজ সন্তানের খোঁজে এসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওমানপ্রবাসী মো. ইব্রাহীম সরকার (৩২)। আহত হয়েছেন শিশুটির মা, নানী, মামাসহ আরও পাঁচজন।

রবিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীতমুখী একটি ফারজানা পরিবহনের বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হন।

নিহত ইব্রাহীম সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ডাংগারীপাড় নোয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ওমানে কর্মরত ছিলেন এবং ময়নামতি থেকে আসা সিএনজির যাত্রী ছিলেন।

৮ মাস আগে নিখোঁজ হয় মোহাম্মদ হোসাইন (৮) নামের একটি শিশু, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নামাতচর গ্রামের মো. আলমগীরের ছেলে। দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায়, সে বর্তমানে কুমিল্লার দেবিদ্বার সরকারি শিশু পরিবারে আশ্রয়ে রয়েছে।

শিশুটিকে আনতে রওনা দেন তার মা জরিনা বেগম (৩৫), নানী মনোয়ারা বেগম (৫৮), মামা অলি উদ্দীন (৪২) এবং আরও একজন আত্মীয়। সিএনজিতে করে যাওয়ার পথে তাদের বহনকারী যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইব্রাহীম সরকার নিহত হন এবং বাকিরা গুরুতর আহত হন।

আহতদের মধ্যে নানী মনোয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের কংশনগর ইউনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিএনজি চালকও আহত হয়ে চিকিৎসাধীন।

ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল বাহার মজুমদার জানান, “এ দুর্ঘটনায় একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   নিখোঁজ সন্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close