বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪৮তম বিসিএসের তৃতীয় পর্যায়ে ৮৬৪ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএস–২০২৫ এর সহকারী সার্জন পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

এ পর্যায়ে মোট ৮৬৪ জন প্রার্থীকে ডাকা হয়েছে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট থেকে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে।

আজ রবিবার (০৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে পিএসসি এ তথ্য জানায়।

মৌখিক পরীক্ষা রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও এলাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি
১৭ আগস্ট ২০২৫ (রবিবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
১৮ আগস্ট ২০২৫ (সোমবার): সহকারী সার্জন পদের ১২৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
১৯ আগস্ট ২০২৫ (মঙ্গলবার): সহকারী সার্জন পদের ১৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
২০ আগস্ট ২০২৫ (বুধবার): সহকারী সার্জন পদের ১৬২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম ১ (BPSC Form-1) ডাউনলোড করে পূরণ করতে হবে। এই ফরম এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের সনদ, জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ ইত্যাদি) মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে। এ ছাড়া বিপিএসসি ফরম–৩ (BPSC Form-3) অনলাইনে পূরণ করে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

কোনো প্রার্থীর কাছে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে তাদের সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এ অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন। 

এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ৪৮তম বিসিএস   মৌখিক পরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close