প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৪৮ পিএম আপডেট: ০৩.০৮.২০২৫ ৮:৪৭ PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ৩টি মোটরসাইকেলের ধাক্কায় ৪জন নিহত হয়েছেন। খাটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে বিজয়নগরের চান্দুরা থেকে একটি অটোরিকশা বিশ্বরোডের দিকে আসছিল। পথে রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ৩ টি মোটরসাইকেলের সঙ্গে ওই অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ ৪জন নিহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে খাটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহত ৪জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম