বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে হাতুড়ি-পেটা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৪৫ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবন নিষেধ করায় হাতুড়ি পিটিয়ে আঃ হাই খান (৪৫) নামে এক ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

রোববার ( ৩আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বালিপাড়া এলাকায় জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২) রাস্তার পাশে বসে মাদক সেবন করছিল। এ সময় ওই এলাকার আব্দুল হাই খান মাদক সেবন নিষেধ করেন। তখন জসিম, রাকিব উত্তেজিত হয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল হাই খানের দুই হাত ও দুই পা ভেঙ্গে দেন। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয় অভিযুক্ত জসিম ও রাকিব তাদের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। 

আহত আব্দুল হাই খানের বাবা আশরাফ আলী বলেন, 'আজ সকালে মাদক সেবনে নিষেধ করায় জসিম ও রাকিব কিছু না বলে উত্তেজিত হয়ে আঃ হাই খানের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতুড়ি ও লোহার রডের আঘাতে হাত-পা ও মাথার কয়েকটি জায়গা ভেঙে গেছে। তারা কিছু দিন আগে আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা চেয়ে ছিল। হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।' 


ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, 'এ বিষয় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   মাদক সেবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close